দেশে করোনা ঝুঁকি নির্ণয়ে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দেশে করোনা ঝুঁকি নির্ণয়ের জন্য কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Manual4 Ad Code

বৃহস্পতিবার বিকালে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Manual3 Ad Code

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্লুটুথ ও জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে অ্যাপসটি জানিয়ে দেবে তিনি করোনা আক্রান্ত কারো কাছাকাছি ছিলেন কিনা। এর পাশাপাশি ব্যবহারকারীরা পাবে বিভিন্ন পরামর্শ।
অনুষ্ঠানে কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপটি সম্পর্কিত একটি প্রেজেন্টেশন দেন অনলাইন প্ল্যাটফর্ম “সহজ”-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির।

এই অ্যাপসটি তৈরিতে কাজ করেছেন আইসিটি বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, এটুআই, মোবাইল গেইম অ্যাপ্লিকেশন্স প্রকল্প এবং অনলাইন প্ল্যাটফর্ম “সহজ”। অ্যাপসটি তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা করেছে অনলাইন প্ল্যাটফর্ম “সহজ”। উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code