ঘাটাইল পাইল্লা বিলে পোনা মাছ অবমুক্তকরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ঘাটাইল(টাঙ্গাইল) :
ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের পাইল্লা বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। রাজস্ব খাতের আওতায় ঘাটাইল উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার সকালে (৬ জুন) পাইল্লা বিলে উন্মুক্ত জলাশয়ে ৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্ন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান মিয়া, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা অফিস সহকারী মোঃ আঃ বাছেদ মন্ডল, মৎস্য চাষী মোঃ ফোরকান উদ্দিন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়াও উপজেলার পোড়াবাড়ি মহিলা এতিমখানা পুকুর ও পাঞ্জেনা গ্রামের উন্মুক্ত জলাশয়ে ১০৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয় বলে উপজেলা মৎস্য অফিস জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code