ফেনী মুহুরী লিও ক্লাবের ক্যাবিনেট ঘোষণা 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ফেনী প্রতিনিধি:
আন্তর্জাতিক সেবা সংগঠন ফেনী মুহুরী লিও ক্লাবের ২০২০-২১ লিও বর্ষের ক্যাবিনেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ই জুন) সন্ধ্যায় ফেনী লায়ন্স অফিসে লায়ন্স ক্লাবত্রয়ের নীতিনির্ধারণী সভায় ফেনী মুহুরী লিও ক্লাবের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং নব-নির্বাচিত নতুন ক্যাবিনেট ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

ক্লাবটির চার্টার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় লিও তাসিন সোবহানকে এবং প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি হিসেবে লিও খালেদ চৌধুরী নিলয়, প্রথম ভাইস প্রেসিডেন্ট লিও ফারহান ফুয়াদ, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লিও সাদমান ফুয়াদ ফারাবী এবং ট্রেজারার লিও আকরাম খান জিহাদকে মনোনীত করা হয়।

উক্ত ক্যাবিনেট ঘোষণা সভায় উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, লায়ন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন এডভোকেট নুরুল আমিন খান, লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি লায়ন আবুল কালাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী’র সভাপতি লায়ন আবু তাহের ভূঁঞা, সহ-সভাপতি লায়ন এডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন্স ক্লাব অব ফেনী’র সহ-সভাপতি লায়ন প্রীতিময় পোদ্দার, লায়ন রফিকুল হক নিপু, সেক্রেটারি লায়ন শহীদুল আলম ভূঁঞা, লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী’র সেক্রেটারি লায়ন প্রভাষক মোরশেদ হোসেন, লায়ন্স ক্লাব ফেনীর সেক্রেটারী জয়েন্ট সেক্রেটারী দ্বীন মোহাম্মদ, লায়ন্স ক্লাব অব ফেনীর ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন পার্থ পাল চৌধুরী, ট্রেজারার লায়ন জাফর আহমেদ, জয়েন্ট ট্রেজারার লায়ন পলাশ সূত্রধর, ফেনী লিও ক্লাবের ১৯-২০ লিওবর্ষের সভাপতি লিও সৈয়দ আশ্রাফুল হক আরমান, ২০-২১ লিওবর্ষের সভাপতি লিও মোহাম্মদ ওয়াসিম।

Manual1 Ad Code

উল্লেখ্য, লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই লিও ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ, প্রতিষ্ঠাতা উপদেষ্টা লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লিও তাসিন সোবহান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code