চোরাই ওষুধসহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ফার্মাসিস্ট ও স্টোর ইনচার্জ আটক।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইকবাল হাসান ফরিদ:- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রোগীদের বিনামূল্যে সরবরাহের জন্য দেওয়া ওষুধ খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে চুরি করায় বুধবার (১০ জুন) দুপুরে একজন ফার্মাসিস্ট ও স্টোর ইনচার্জকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এনএসআই। ফার্মাসিস্ট নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদ। তারা দীর্ঘদিন ধরে রোগীদের বিনামূল্যে সরবরাহের ওষুধ চুরি করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন। এমন খবর পেয়ে এনএসআইয়ের সদস্যরা চোরাই ওষুধসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার রাতে আটক করা হয় শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code