কম দামের করোনা টিকা আনছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লন্ডনের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজ কম দামের করোনাভাইরাসে টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে। আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) প্রযুক্তির এই টিকার মানব শরীরে পরীক্ষা শুরু হবে ১৫ জুন। ইতোমধ্যে পশুদের শরীরে ভ্যাকসিন পরীক্ষায় সফলতা এসেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যসহ বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোতে এই টিকা পৌঁছে দেওয়া হবে। গবেষকরা জানিয়েছেন, গত দুমাসে ল্যাবরেটরিতে পশুদের শরীরে এই আরএনএ ভ্যাকসিনের ট্রায়ালে সাফল্য এসেছে। এবার মানুষের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করতে চান তারা। সরকারি অনুমোদনেই প্রাথমিক পর্যায়ে ৩০০ জনের শরীরে ওই ভ্যাকসিন ইনজেক্ট করা হবে। আগামী ১৫ জুন থেকে শুরু হবে মানুষের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল। এই রিপোর্ট সন্তোষজনক হলে অক্টোবরে প্রায় ৬ হাজার জনের উপরে ভ্যাকসিন ট্রায়ালের বৃহত্তর কর্মসূচী নেওয়া হবে।

Manual8 Ad Code

ইম্পেরিয়াল কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, খুব কম দামে ভ্যাকসিন বাজারে আনা হবে। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব আমরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code