করোনায় মৃতদের দাফনে “আমরা লোহাগড়ার মানবতার দল”

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

দক্ষিণ চট্টগ্রাম :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যেকোন এলাকায় করোনা ভাইরাসের আক্রান্তের কারণে মৃত ব্যাক্তির দাফন-সতকারে প্রস্তুত রয়েছে “আমরা লোহাগাড়ার মানবতার দল” নামে একটি সামাজিক সংগঠন।
জানা যায়, সংগঠনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজনের নেতৃত্বে দলে রয়েছে ৪০ সদস্য। দলটি ইতিমধ্যে তাদের প্রস্তুতি শেষ করেছে। ধর্মীয় বিবেচনায় ৪০ সদস্যের দলটির মুসলিম, হিন্দু ও বৌদ্ধ এই তিনটি টিমে ভাগ করা হয়েছে। দলের মধ্যে রয়েছে মৃতদেহ গোসলের টিম, কবর খোঁড়ার টিম ,ইমামের টিম ও সতকাওে টিম। দাফন-সতকার কার্যক্রমে ব্যবহ্নত পিপিই, মাস্ক, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, সেফটি গ্লাস, ফেস শিল্ড, হেভি গ্লাভস, নেক কভার ও মরদেহের কাফনের কাপড়সহ সংশ্লিষ্ট সামগ্রি নিয়ে প্রস্তুত দলটি। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে পিকআপ, ভ্যান ও খাটিয়া । উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে কাজ করবে দলটি।
এ ব্যাপারে মানবতা দলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান জানান, উপজেলার করোনা আক্রান্ত মৃতদের দাফন-সতকারে ৪০ সদস্যের একটি দলটি গঠন করা হয়েছে। দাফন, জানাজা ও সতকারের জন্য দলটি সবসময় প্রস্তুত থাকবে। জরুরী প্রয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজানের মুঠোফোন ০১৮১৯-১৪৯৬৬৫-এ যোগাযোগ করা যাবে। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ু পরিবার পরিকল্পনা অনুমতি ও পরামর্শে দলটি কাজ করবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code