স্টার সিনেপ্লেক্সে ভয়ঙ্কর ভূতের গল্পের সিনেমা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্কঃ বাস্তবে ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্কের শেষ নেই। মানুষ ভয় পেতে ভালোবাসে, এ কথা মনোবিজ্ঞানীরাও মনে করেন। ভূতের ছবি নির্মাণে সব সময়ই এগিয়ে থাকেন হলিউডের নির্মাতারা। আর এ সময়ের শীর্ষ হরর সিনেমা পরিচালকদের তালিকায় যার নাম অবধারিতভাবে প্রথম দিকে চলে আসে তিনি জেমস ওয়ান।

গত জুনে মুক্তি পেয়েছিল তার পরিচালনায় ‘কনজুরিং’ সিরিজের সবশেষ সিনেমা ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’। মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই দর্শকদের সামনে নতুন সিনেমা নিয়ে এসেছেন জেমস ওয়ান। তার এবারের সিনেমার নাম ‘ম্যালিগন্যান্ট’। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

Manual4 Ad Code

জেমস ওয়ান নিজেই ‘ম্যালিগন্যান্ট ম্যান’ নামে প্রাফিক উপন্যাস লিখেছিলেন। যা ২০১১ সালে প্রকাশিত হয়েছিল। গল্পটি ক্যান্সার আক্রান্ত রোগী অ্যালান গেটসকে কেন্দ্র করে, যিনি মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন। তবে, তার ক্যান্সারযুক্ত টিউমারটি প্রকৃতপক্ষে এমন একটি পরজীবী হিসাবে আত্মপ্রকাশ করে যা গেটসকে অতিপ্রাকৃত ক্ষমতা দেয়। মানবজাতির চামড়ার নিচে লুকানো একটি অশুভ গোপন সমাজ আবিষ্কার করে গেটস দেশের দূষিত পরিকল্পনা বন্ধ করতে তার অনন্য শক্তি ব্যবহার করার জন্য নিজেকে নিয়োজিত করে। মূলত এই গল্পটিকেই সিনেমার পর্দায় আনছেন জেমস ওয়ান।

অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, ম্যাডি হেসন, জর্জ ইয়াংসহ অনেকে। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ বেড়ে চলেছে। নির্মাণে জেমস ওয়ান যে তার নামের প্রতি সুবিচার করেছেন সেটা আঁচ করা যায় ট্রেলার দেখে।

Manual7 Ad Code

উল্লেখ্য, ‘স’, ‘অ্যাকোয়াম্যান’ এবং ‘দ্য কনজুরিং’ সিরিজ দিয়েও দর্শকদের মাতিয়ে দিয়েছেন জেমস ওয়ান। দর্শক রীতিমত অপেক্ষায় থাকেন তার সিনেমার জন্য। করোনাকালেও তিনি ঝড় তুলেছেন বক্স অফিসে। তার এই সিনেমাও দর্শকপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code