এ্যাসেম্বলিম্যান নির্বাচনে জয় চৌধুরী কে সমর্থন জানিয়েছেন আবুল কাশেম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আগামী ২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মূলধারার নির্বাচনে অংশগ্রহণকারী জয় চৌধুরী কে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন মোহাম্মদ আবুল কাশেম।

Manual3 Ad Code

কোর মাল্টি সার্ভিসের পরিচালক ও স্বত্তাধীকারি কমিউনিটি লিডার মোহাম্মদ আবুল কাশেম বলেন,আমেরিকায় আমাদের অধিকার আদায় করতে হলে অবশ্যই বাংলাদেশি আমেরিকান প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মুলধারা নির্বাচনে আমাদের প্রবাসী বাংলাদেশীরা ভোট প্রদানে এগিয়ে আসা খুবই জুরুরী। আমরা আমাদের সঠিক ভোটাধীকার প্রয়োগ করলে কমিউনিটিতে আমাদের গ্রহন যোগ্যতা অনেক বেড়ে যাবে ।

Manual3 Ad Code

মোহাম্মদ আবুল কাশেম আরোও বলেন, জয় চৌধুরী ডিস্ট্রিক্ট ৩৪ আসন থেকে এ্যাসেম্বলিম্যান পদে নির্বাচন করছেন তিনি আমাদের কমিউনিটির পরিচিত মুখ এবং একজন যোগ্য প্রার্থী। জয় চৌধুরীর সমর্থনে আমাদের প্রত্যেকের্ এগিয়ে আসা উচিত। ভোটের ব্যাপারে বাংলাদেশিদের সচেতনতা বাড়লে এবং ঐক্যসৃষ্টি হলে বাংলাদেশিদের জন্য বিজয় কোনো কঠিন বিষয় নয় বলে মনে করেন তিনি।

Manual1 Ad Code

ডিস্ট্রিক্ট ৩৪ আসন থেকে এ্যাসেম্বলিম্যান পদে নির্বাচন করছেন জয় চৌধুরী। তার পক্ষে প্রচারণা চলছে অবিরত, সমর্থন দিয়েছে মোহাম্মদ আবুল কাশেম  সহ বিভিন্ন সংগঠন। আলোচিত প্রার্থী হয়ে উঠেছেন তরুণ প্রার্থী জয় চৌধুরী। নির্বাচনে আরো অনেক বাংলাদেশি অংশগ্রহণ করছেন।

জয় চৌধুরী জিতলে জিতবে বাংলাদেশ, এমন শ্লোগানে চলছে নিউইয়র্কে ডেমক্রেট দলীয় প্রাইমারী নির্বাচনের প্রচারণা। জয় চৌধুরী ইতিহাস সৃষ্টি করতে পারেন এমন প্রত্যাশা কমিউনিটিতে

এদিকে  জয় চৌধুরী জানিয়েছেন, গণপরিবহনের সমস্যা, ড্রাইভিং পরীক্ষায় বাংলাভাষায় পরীক্ষার সুযোগ সৃষ্টি, স্কুলে হালাল ফুড সরবরাহ, আবাসন সমস্যা, স্কুলে ভর্তি সমস্যাসহ বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন। তিনি আরো বলেন, আমাদের অবস্থান সুদৃঢ় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এত দিন আমরা অন্য কমিউনিটির প্রার্থীদের নির্বাচন করেছিলাম, তাদের জয়যুক্ত করেছিলাম। এখন সময় এসেছে আমাদের নির্বাচন করার। কারণ তারা নির্বাচনের সময় আমাদের কমিউনিটিতে আসেন, ফান্ড রেইজিং করেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন কিন্তু নির্বাচিত হওয়ার পর আর তাদের পাওয়া যায় না। আমরা নির্বাচনে দাঁড়ালে তারা আমাদের সমর্থন করে না, তারা তাদের কমিউনিটির প্রার্থীদের সমর্থন করেন। দুঃখজনক বিষয় হলো তারা আমাদের সমর্থনতো করেন না উল্টো আমাদের বিরুদ্ধে তাদের প্রার্থী দাঁড় করিয়ে দেন। তিনি আরো বলেন, আমাদের শুরু করতে হবে, আর সেই কাজটি আমরা শুরু করেছি।

এদিকে নিউইয়র্কে আগাম নির্বাচন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা আগাম ভোট দিতে পারবেন নির্ধারিত নিকটস্থ ভোট কেন্দ্রে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code