সৌদি আরবের এবারের ‘টার্গেট’ খাশোগির ঘনিষ্ঠ বন্ধু?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন সৌদি ভিন্নমতাবলম্বী ওমর আব্দুল আজিজ। হত্যাকাণ্ডের শিকার অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির এই ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছেন, সৌদি আরব এবার তাকে ‘সম্ভাব্য টার্গেট’-এ পরিণত করতে চাইছে। এ ব্যাপারে কানাডা পুলিশ তাকে সতর্ক করেছে। খাশোগির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ২৯ বছর বয়সী ভিডিও ব্লগার ও অ্যাকটিভিস্ট ওমর আব্দুল আজিজের। ২০১৮ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবের গবেষকরা আব্দুল আজিজকে সতর্ক করে বলেছিলেন, সৌদি আরবের একটি নেটওয়ার্ক তার ফোন হ্যাক করেছে। হ্যাকিংয়ের ওই সময়ে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো।

Manual6 Ad Code

পরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন খাশোগি। সম্ভাব্য ওই হ্যাকিংয়ের পর আব্দুল আজিজের পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বন্ধুকে গ্রেফতার করা হয়েছিলো। আব্দুল আজিজ গার্ডিয়ানকে বলেন, ‘কানাডারহাতে এমন কিছু তথ্য আছে যার ভিত্তিতে তারা বলছে আমাকে হত্যা করা হতে পারে। এমবিএস (যুবরাজ মোহাম্মদ বিন সালমান) ও তার দল-আমি জানি না তার দলে কে কে আছে, তবে আমার ক্ষতি করতে চায়। তারা কিছু একটা ক্ষতি করতে চায়। তবে আমি জানি না এটি হত্যাকাণ্ড নাকি অপহরণ। তবে এটা নিশ্চিত যে কোনও একটা ঝামেলা আছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code