লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ :

Manual3 Ad Code

“সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ “এই প্রতিপাদ্যকে  সামনে রেখে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি,  ময়মনসিংহ জোন কর্তৃক আয়োজিত সেচযন্রের ম্যানেজার, অপারেটর ও ফিল্ডম্যানদের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশিক্ষণ প্রদান করা হয়।পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাস্ক ও সার্জিক্যাল ক্যাপ প্রদান করে প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং ময়মনসিংহ বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব মোঃ কামরুল হাসান এনডিসি। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিএডিসি সেচ বিভাগ ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়।এই সময় বিভাগীয় কমিশনার ময়মনসিংহস্থ বিএডিসি সেচ কমপ্লেক্সে প্রদর্শিত ড্রিপ ও স্প্রিংলার ইরিগেশন এবং ফলজ ও ঔষধি বৃক্ষ  বাগান পরিদর্শন করে একটি ফলজ ( থাই কাটিমন আম) বৃক্ষের চারা রোপণ করেন।  বিএডিসি’র বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।এই সময় তার সাথে ছিলেন বি এ ডি সির ময়মনসিংহের  পিডি বদরুল আলম ও সহ প্রকোশলীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code