গৌরীপুরে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় পাবলিক হলে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের বাস্তবায়নে ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু এনডিসি।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিপিএম মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহান আরা বানু এনডিসি। এসময় তিনি মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাদের প্রতি মাতৃমৃত্যু হার রোধ, শিশুমৃত্যু হার রোধ, বাল্যবিবাহ রোধ ও সাধারণ মানুষকে জন্মনিয়ন্ত্রণে স্থায়ী পদ্ধতি গ্রহণে ভূমিকা রাখার আহবাণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-সচিব ও পরিচালক অর্থ ডাঃ মোঃ সারোয়ার বারী, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক বসির উদ্দিন, উপ-পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গৌরীপুরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরে মহাপরিচালক শাহান আরা বানু বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুসহ ৪ জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে, স্থানীয় মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি মা ও শিশু কল্যান কেন্দ্র পরিদর্শন ও আঙ্গিনায় বৃক্ষরোপন করেন।
উল্লেখ্য, ২০০২ সালের মার্চ থেকে ২০০৪ সালের জুন পর্যন্ত গৌরীপুরে কৃতিত্বের সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি মুক্তিযোদ্ধা কবরস্থান নির্মাণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code