নর্থ মেসিডোনিয়ার ট্রাকে ৬৪ বাংলাদেশি অভিবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাককে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে সোমবার শেষ রাতের দিকে তাদের ট্রাকে পাওয়া যায় বলে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে। খবরে বলা হয়েছে, নর্থ মেসিডোনিয়ায় দক্ষিণ-পূর্বের স্ট্রুমিকার কাছে পরিদর্শনের সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

Manual5 Ad Code

মঙ্গলবার পুলিশের দেওয়া বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে এবং প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তথাকথিত বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও করোনাভাইরাস মহামারির জন্য এই বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানব-পাচার অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code