নিউইয়র্কয়ে অর্থনীতিতে প্রাণ ফেরার অপেক্ষায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক। গত সোমবার থেকে দ্বিতীয় ধাপে নিউইয়র্কে বিভিন্ন ধরনের অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, বার, রেস্তোরাঁ খুলছে। নিউইয়র্কের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে হাজার হাজার মানুষ প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসত, এখন তা আসতে পারছে না। বেশির ভাগ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বাণিজ্যিক ও পর্যটন নগরীতে আসতে না পারায় এখনো এখানকার রেস্টুরেন্ট ও বারের ব্যবসাগুলো জমে ওঠেনি। ট্যাক্সি, উবার, লিফটসহ বিভিন্ন ট্যাক্সিচালকের ব্যস্ততাও শুরু হয়নি। ফলে এই নগরী ফের পূর্বাবস্থায় যেতে হলে আরও সময় লাগবে। এদিকে নিউইয়র্ক স্টেটের গভর্নর ও মেয়র চাইছেন আস্তে আস্তে এই নগরীর ও স্টেটের অর্থনীতির চাকা সচল করতে। লকডাউন থেকে সীমিত পরিসরে হলেও করোনার কারণে এখনো মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন বাইরে বের হচ্ছে না। সে জন্য প্রয়োজনীয় উদ্যোগও নিচ্ছেন তারা। সব সিদ্ধান্ত নেওয়ার আগে চেষ্টা করছেন নিউইয়র্ক খুলতে গিয়ে যাতে করোনার দ্বিতীয় ঢেউ না আসে। সবাই অপেক্ষায় নিউইয়র্কের অর্থনীতিতে দ্রুত প্রাণ ফিরে আসার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code