চীনের কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: হংকং-এর নাগরিক স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনে চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এ ঘটনার সঙ্গে যে নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ভুল’আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। হংকং নিয়ে সম্প্রতি চীনের পাস করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের এক রূপরেখা প্রকাশ করেছে বেইজিং। সমালোচকেরা বলছেন, এ আইনে হংকংবাসীর রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আধা স্বায়ত্তশাসিত এই শহরে চীনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও খবরদারি বাড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code