বাজেট নিয়ে কথা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

করোনাজনিত বর্তমানের সংকটটি ঠিক সেই মাত্রার একটা সংকট যেটা অনেক দেশের ক্ষেত্রেই এমন আমূল পরিবর্তন সূচনাকারী হিসেবে চিহ্নিত হবে। কিন্তু এই সংকট এই দেশের সরকারকে জনগণের পক্ষে কোনও প্রকৃত পরিবর্তনের দিকে নিয়ে যাবে এমনটা মনে করার মতো ইতিহাস জ্ঞানবিবর্জিত মানুষ নই আমি। কিন্তু এটুকু হয়তো অনেকেই ভেবেছিলেন কিছু ‘আইওয়াশ’হয়তো দেখা যাবে, কিন্তু সেটাও হয়নি। বরং এই বাজেটেও জিডিপি’র প্রাক্কলন এবং রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ব্যয়ের বরাদ্দের ক্ষেত্রে সরকার ঘুরপাক খেয়েছে একই গতানুগতিকতার বৃত্তে। করোনা সংকটের প্রেক্ষাপট বিবেচনায় নিলে এই গতানুগতিকতাকে কল্পনাবিলাস বা ভ্রান্তিবিলাস বলতে হবে।

Manual5 Ad Code

জিডিপির প্রবৃদ্ধি কোনোভাবেই একটা রাষ্ট্রের জনগণের সঠিক অবস্থা নির্দেশ করে না। একটা রাষ্ট্রের উৎপাদন বাড়ার চেয়ে সেই উৎপাদনের বণ্টন কীভাবে হচ্ছে সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বণ্টনের ওপরই নির্ভর করে উন্নয়নের সুফল সমাজের বেশিরভাগ মানুষের কাছে যাবে নাকি হাতেগোনা অল্প কিছু মানুষের কাছে যাবে। এই দেশে চালু থাকা ভয়ঙ্কর দুর্নীতির ফলে করোনার আগেই প্রায় ৪ কোটি মানুষ দারিদ্র্যসীমা আর প্রায় ২ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করতো। অথচ ওয়েলথ এক্স-এর সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে গত এক দশকে সারা বিশ্বে ধনীর সংখ্যা (৫০ লাখ ডলার বা ৪৫ কোটি টাকা) বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম। দশকব্যাপী দুর্নীতির এর চেয়ে ভালো প্রমাণ আর কিছুই হতে পারে না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code