যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। স্থানীয় সময় বুধবার এমনটি জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২০৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এছাড়া করোনায় মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৭৯৮ জন।

Manual4 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া, টেনেসি, টেক্সাস, নর্থ ক্যারোলিনা এবং অ্যারিজোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

 

Manual2 Ad Code

করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে আবারো কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। পাশাপাশি অনেক রাজ্যই পুনরায় অর্থনীতি খুলে দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code