লাদাখের গালওয়ান ভ্যালি থেকে সেনা সরালো চীন-ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লাদাখের গালওয়ান উপত্যকার যেখানে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল সেখান থেকে চীন এবং ভারত নিজেদের সেনাদের প্রায় এক কিলোমিটারের মতো সরিয়ে নিয়েছে। এরপর সে জায়গাকে বানানো হয়েছে বাফার জোন (নিরাপদ অঞ্চল)। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদীর আকস্মিক লাদাখ সফরের তিনদিন পর গালওয়ান উপত্যকা থেকে দুই দেশই তাদের সেনাদের সরিয়ে নিল। ওই সূত্রটি বলছে, এটা (সেনা সরিয়ে নিয়ে বাফার জোন তৈরি করা) আসলে কতটা কার্যকর হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

Manual5 Ad Code

১৫ জুন সংঘর্ষের পর থেকেই দুই দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সমস্যার সমাধানে বারবার বৈঠকে বসছিলেন। সর্বশেষ বুধবার (০১ জুলাই) তারা তৃতীয়বারের মতো বৈঠকে বসেন। বৈঠকটি চলে ১২ ঘণ্টা পর্যন্ত। লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হয়। এসময় চীনের ৪৩ জন সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হলেও তার সত্যতা স্বীকার করেনি চীন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code