ইতালি প্রবেশের অনুমতি পেলেন সাগর থেকে উদ্ধার ১৮০ অভিবাসনপ্রত্যাশী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ১৮০ অভিবাসনপ্রত্যাশী অবশেষে মানববিক বিবেচনায় ইতালি প্রবেশের অনুমতি পেলেন।

Manual4 Ad Code

 

তাদের সোমবার থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। খবর বিবিসির।

এসওএস মেডিটারনি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকারী জাহাজ দ্য ওশান ভাইকিং এসব অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যাওয়া নৌযান থেকে উদ্ধার করে।

কিন্তু জাহাজটিকে গত এক সপ্তাহ ধরে ইতালির বন্দরে নোঙর করতে দেয়া হয়নি।

Manual2 Ad Code

জাহাজের নাবিক ও আরোহীদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করে শুক্রবার ইতালির কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন জানানো হলে তাতে সাড়া দেয় ইউরোপের দেশটি।

সাগর থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়ার নাগরিক বলে জানা গেছে। লিবিয়া থেকে দালালদের মাধ্যমে তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।

চারটি উদ্ধারকারী দল গত ২৫-৩০ জুনের মধ্যে তাদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে। এদের মধ্যে গর্ভবতী নারীসহ ২৫ শিশুও রয়েছে।

Manual7 Ad Code

করোনা পরীক্ষার পর তাদের ইতালি অথবা মাল্টায় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code