এবার সৌরভ গাঙ্গুলীর পরিবারে করোনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পরিবারে আঘাত হেনেছে করোনা। সৌরভের বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী ও তার শ্বশুর-শাশুড়ির করোনা পজিটিভ পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে আরও জানানো হয়, স্নেহাশীষ গাঙ্গুলীর এক গৃহকর্মীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্ত ৪ জনই কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, পরীক্ষায় স্নেহাশীষ গাঙ্গুলীর করোনা নেগেটিভ এসেছে। এরপরও তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code