সিউলের নিখোঁজ মেয়র পার্কের মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন সুন নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উত্তর সিউলে মনোরম পাহাড়ি একটি রেস্তোরাঁর কাছে মরদেহটি খুঁজে পেয়েছে তারা। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। পাওয়া যায়নি কোনো আত্মহত্যার নোটও। স্থানীয় গণমাধ্যমে বলছে, তার ব্যক্তিগত সচিবদের একজন মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন বুধবার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার অফিসিয়াল বাসা থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। সন্ধ্যার দিকে তার মেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code