খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে ‘শিগগিরই’ আবেদন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

দলীয়প্রধান বেগম খালেদা জিয়ার বিশেষ শর্তে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন।

সোমবার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

খোকন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। তাই ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।’

Manual1 Ad Code

কবে নাগাদ আবেদন করা হতে পারে— জানতে চাইলে খোকন বলেন, ‘না, আবেদন করার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

Manual1 Ad Code

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে খোকন বলেন, ‘ওনার চিকিৎসা তো বাংলাদেশেই হবে। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করি সরকার বিবেচনা করবে।’

Manual5 Ad Code

বিদেশে চিকিৎসা হলে কোন দেশে চিকিৎসা নেবেন চেয়ারপারসন? জবাবে এই আইনজীবী বলেন, ‘উনি তো বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন, বলছি যদি প্রয়োজন হয় তাহলে সরকার আশা করি বিবেচনা করবেন।’

Manual4 Ad Code

 

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিশেষ শর্তে মুক্তি পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code