কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ৮ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে আটজনের মৃত্যু হয়েছে। নিহত আটজনের মধ্যে পাঁচজনই শিশু।

Manual5 Ad Code

জেলার ইটনা, নিকলী, পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় পৃথক ঘটনায় এই আটজনের মৃত্যু হয়। নিহতদের মধ‌্যে ইটনায় চারজন, পাকুন্দিয়ায় দুইজন, নিকলী ও মিঠামইন উপজেলায় একজন করে রয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে লামিম নামের পাঁচ বছর বয়সী এক শিশু মারা যায়। সে কন্দরপদী গ্রামের প্রবাসী কাজল মিয়ার ছেলে।

একই দিন বিকেলে ইটনা উপজেলার রায়টুটি এলাকায় রাস্তার পাশে ছবি তুলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মো. মিজানুর রহমান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।

Manual2 Ad Code

বিকেলে ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকার ধনু নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়। সোমবার (৩ আগস্ট) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী গ্রামের হাসান আলী (৭০), নববধূ সুমাইয়া (১৮) ও হীরামনি (৫)।

Manual2 Ad Code

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান এ তথ‌্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের মজলিশপুর নরসুন্দা নদীতে চাঁদনী আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশু মারা যায়। সে মজলিশপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

এ দিন দুপুরে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর মডেল পাড়া গ্রামে ঘাটে বাঁধা নৌকা থেকে পা পিছলে পড়ে হাসান নামে নয় বছর বয়সী এক শিশু মারা যায়। সে একই ইউনিয়নের গোপদিঘী তেলিহাটি গ্রামের নান্নু মিয়ার ছেলে।

একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাড়ির পাশের ফিশারীর পানিতে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে মারুফ নামে সাত বছর বয়সী এক শিশু মারা যায়। তার বাবার নাম মো. ফারুক মিয়া।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির জানান,স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু শিশুটি আগেই মারা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code