খালেদা কী- বিদেশে যাবেন?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী বিদেশে যাবেন এ নিয়ে চলছে সরকার ত্ত দলটির মধ্যে আলোচনা সমালোচনা। তার বিদেশ যাত্তয়া নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত ও করোনা পরিস্থিতির ওপর। একই সঙ্গে বিদেশ যাওয়ার বিষয়ে তার নিজের সিদ্ধান্তের বিষয়ও আছে। তবে খালেদার চিকিৎসকরা বলছেন, তার যে শারীরিক অবস্থা, তাতে দেশে উন্নত চিকিৎসা সম্ভব নয়, বিদেশেই চিকিৎসা নিতে হবে। জানা গেছে, বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকারের কাছে শিগগিরই আবেদন করা হতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির এবং বিদেশে যাওয়ার আবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খালেদা জিয়া হাঁটু, হাত, পা ও ডায়াবেটিসের সমস্যা আছে এখনত্ত। তিনি এখনও হাঁটতে পারেন না, নিজের পানিও নিজে নিয়ে খেতে পারেন না। তার আধুনিক চিকিৎসার প্রয়োজন। সেটা বিএসএমএমইউর সর্বশেষ স্বাস্থ্যের প্রতিবেদনেও বলা হয়। এখন তা বাংলাদেশে সম্ভব কিনা সবাই জানে। পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে চান। বিএনপিও চায় তার বিদেশে চিকিৎসা হোক। তার আমরা ডাক্তারদের পরামর্শ হচ্ছে, যত দ্রুত সম্ভব বিদেশে তার চিকিৎসা করানো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code