সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার’র ২৮তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দুয়া অনুষ্টিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বঙ্গবন্ধুর স্নেহধন্য, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মরহুম আব্দুল জব্বার এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দুয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বাদ আছর আব্দুল জব্বার স্মৃতি সংসদের উদ্যোগে হযরত শাহজালাল (রহঃ) মসজিদে এ মিলাদ মাহফিল ও দুয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল ও দুয়াতে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, দৈনিক শুভ প্রতিদিন এর ব্যপস্থাপনা সম্পাদক ফয়সল আহমেদ মুন্না, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, সিলেট মহানগর তাঁতীলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত চৌধুরী আজাদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সমাজকল্যাণ সম্পাদক মুহিতুর রহমান রনি। এছাড়াও উপস্থিত ছিলেন অপু ইসলাম, হাবিবুর রহমান চৌধুরী, মোঃ রুবেল, বেলাল আহমেদ, হাফিজ আহমেদ প্রমুখ।

মরহুম আব্দুল জব্বার ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়-দফা, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

Manual4 Ad Code

তিনি কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিতষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৬৪)। আমৃত্যু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে, আদর্শ বাস্তবায়নের জন্য জেল-জুলুম, নিযাতন উপেক্ষা করে বাংলার গনমানুষের মুক্তির লক্ষ্যে কাজ করেন।

এছাড়া তিনি বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাকালীন থেকে কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি, মৌলভীবাজার রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি এবং ঘাতক দালাল নিমূল কমিটি কুলাউড়া থানার আহবায়ক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পর প্রতিবাদ করার কারণে তিনি দুইবার কারারুদ্ধ ছিলেন।

Manual6 Ad Code

প্রথমবার জেল থেকে মুক্তি পেয়ে পুনরায় সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলে পুনরায় কুরবানী ঈদের রাতে গ্রেফতার হন। জেলের অভ্যন্তরে বঙ্গবন্ধুর প্রধান খুনি মেজর নুর অমানুসিক নির্যাতন করে এবং হত্যার জন্য উদ্ধত হয়। সেই সময় তৎকালীন সেনা অফিসার, পরবর্তীতে রাষ্ট্রদূত প্রয়াত বিগ্রেডিয়ার জেনারেল আমিন আহমেদ চৌধুরী তাঁকে উদ্ধার করেন।

Manual6 Ad Code

মরহুম সংসদ সদস্য আব্দুল জব্বার ১৯৯২ সালের ২৮ আগস্ট শোকের মাসে মাত্র ৪৭ (১৯৪৫-১৯৯২) বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code