১৬০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে জাপানে আঘাত হানছে হেইশেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ঘণ্টায় ১৬০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন হেইশেন। স্থানীয় সময় রোববার বিকেলে শক্তিশালী এই ঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছেন জাপানি কর্মকর্তারা।

Manual3 Ad Code

ঝড়ের কারণে সতর্কতা হিসেবে দুই লাখের বেশি মানুষকে উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সরকারের পক্ষ থেকে স্থানীয়দের  শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণের ভয়ে অনেকে হোটেলে উঠেছেন।

Manual7 Ad Code

বিবিসি জানিয়েছে, রোববার ঝড়টি জাপানের কিউশু এলাকা অতিক্রম করবে এবং সোমবার এটি দক্ষিণ কোরিয়ায় আঘাত হানবে। ঝড়ের কারণে জাপানের পশ্চিমের কারখানা, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সতর্কতা তারা জারি করছেন না। তবে প্রবল বৃষ্টি ও উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের কারণে বাসিন্দাদের ‘সবচেয়ে গুরুতর সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

আবহাওয়া বিভাগের পরিচালক ইয়োশিহিসা নাকামতো সাংবাদিকদের জানিয়েছেন, উঁচু ঢেউয়ের কারণে নিম্ম এলাকাগুলো প্লাবিত হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code