ভিসি বদলীর দাবিতে কর্মচারী সমিতির কর্মবিরতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual3 Ad Code

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ী ভিসি বদলীর দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি অনিদৃষ্টকালীন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করেছে।

বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি বদলী না হওয়া পযন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

Manual4 Ad Code

তারা আরো জানায়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আপগ্রেডেশন , পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভার টাইম নীতিমালা প্রনয়ন, কর্মচারীদের কোয়াটার শতভাগ নিশ্চিত করণ, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন পরিশোধ এবং কর্মচারীদের নায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে স্থায়ী ভিসি বাস্তবায়ন না হওয়া পযন্ত তাদের এ আন্দোলন অব্যহত থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code