নওগাঁর মান্দায় প্রচেষ্টা’র উদ্যোগে লাঠি খেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সামাজিক উন্নয়ন ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন প্রচেষ্টা’র উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রচেষ্টা’র এ্যাডমিন প্যানেলের সদস্য এবং মৈনম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইয়াছিন আলী রাজা’র ছেলে আল আমিন রানা বড়ভাই মাইওয়ান ও মিনিষ্টার গ্রুপের এজিএম এবং প্রচেষ্টা’র চেয়ারম্যান আল মামুনের সার্বিক ব্যাবস্থাপনায় মান্দার মৈনম ইউপির জলছত্র মোড়ে তাদের ইটভাটায় এ খেলাটি অনুষ্ঠিত হয়।

মাইওয়ান ও মিনিষ্টার গ্রুপের এজিএম এবং প্রচেষ্টা’র চেয়ারম্যান আল মামুন বলেন, দেশীয় সংস্কৃতি ধরে রাখতে বর্তমান সরকার বেশ আন্তরিক। তবে শুধু সরকার নয় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, বেসরকারি সংস্থা এবং তরুণদের এগিয়ে আসতে হবে। সেইসাথে এ ঐতিহ্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এ খেলাগুলো চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলেও তিনি মনে করেন। এরই ধারাবহিকতায় সম্প্রতি সামাজিক উন্নয়ন ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন “প্রচেষ্টা” এর উদ্যোগে এক বর্ণাঢ্য লাঠিখেলার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code