নিউইয়র্কে শমশেরনগর কমিউনিটি যুক্তরাষ্ট্রের পিকনিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট : গত ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার এক অভূতপূর্ব আন্তরিক পরিবেশে শমশেরনগর কমিউনিটি উত্তর আমেরিকায় তাদের প্রথম পুনর্মিলনীর আয়োজন করলেন।

Manual7 Ad Code

শমশেরনগরে একটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৫ আগষ্ট যুক্তরাষ্ট্রে বসবাসরত শমশেরনগরবাসীর এক সভার সিদ্ধান্তের ফসল এই মিলনমেলা।
এলাকার নানা বয়সী নারী, পুরুষ, শিশুর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এস্টোরিয়া পার্কের একাংশ। গল্পে, আড্ডায় মেতে ওঠেন দীর্ঘদিন পর একসাথে মিলিত হওয়া বন্ধু, আত্মীয়-স্বজন। হালকা শীতের আমেজ আর চমৎকার রৌদ্রোজ্বল দিন আয়োজনকে আরো মনোহর করে তুলে।
করোনা পরিস্থিতির কারণে ছোট ছোট দলে ছড়িয়ে সবাই দারুণ উপভোগ করেন। সুদৃশ্য ব্যানার নজর কাড়ে সবার।
আহবায়ক মোহাম্মদ সাইফুর রহমানের শুভেচ্ছা বক্তব্য হ্যান্ডবিল আকারে বিতরণ করা হয়।
বিগত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে কোন সমিতি গঠন না করে “শমশেরনগর কমিউনিটি, যুক্তরাষ্ট্র ” নামে একটি ভার্চুয়াল প্লাটফর্ম গঠন এবং সবাইকে তাতে যুক্ত হবার অনুরোধ জানানো হয়।
প্রস্তাবনায় বলা হয় – বিভিন্ন দেশে বাংলাদেশের আঞ্চলিক সমিতিগুলোর অভিজ্ঞতা খুব প্রীতিকর নয়। প্রায় সকল ক্ষেত্রেই সভাপতি, সম্পাদক পদ ও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের ফলে সমিতি গঠনের মূল উদ্দেশ্যই কেবল ভেস্তে যায়নি, কমিউনিটির লোকজনের পারস্পরিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভার্চুয়াল প্লাটফর্মে সেই ঝুঁকি থাকবে না। কমিউনিটির যে কেউ প্রয়োজনে এইখানে যোগাযোগ করবেন তা সে চাকুরী হোক, আাবাসন বা অন্য যে কোন প্রয়োজন। যে বা যারা সাহায্য করতে সক্ষম এগিয়ে আসবেন। শমশেরনগরের স্থানীয় কোন উদ্যোগের ক্ষেত্রেও যারা উৎসাহিত হবেন তারা এগিয়ে আসবেন আর আগ্রহ না থাকলে নীরব থাকতে পারবেন । ফলে মতভিন্নতার কারণে কোন উদ্যোগ নষ্ট হবে না আর সদস্যদের মাঝেও সম্প্রীতি বজায় থাকবে।
তবে ভার্চুয়াল প্লাটফর্মে মতামত প্রদানের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল, সসম্ভ্রম ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোন ব্যক্তির বিরুদ্ধে বিষোদগার করা যাবে না এবং শালীন ভাষা ব্যবহার করতে হবে।

আশা প্রকাশ করা হয় এ আয়োজনে যারা অংশ নিতে পারেননি তারাও আগামী আয়োজনে অংশ নিতে পারবেন এবং শমশেরনগরের স্থানীয় কোন ইস্যু কমিউনিটির সম্প্রীতিকে কোনভাবেই প্রভাবিত করবে না।

Manual8 Ad Code

পুনর্মিলনী অনুষ্ঠান সফল করায় আহবায়কের বক্তব্যে সমন্বয়ক সৈয়দ আলমগীর আহমদ এবং এ,বি,এম মাসুদুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মুমিনুর রহমান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কমিউনিটির সকলকে কৃতজ্ঞতা জানানো হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code