ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৯১৪, মৃত্যু ৫৯

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

নিউজ ডেস্ক

Manual1 Ad Code

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় আরো ৬৯১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৫৯ জনের। গতকাল বুধবার ছিলো ৭১ জন, মঙ্গলবার ছিলো ৭১ জন, সোমবার ছিলো ১৩ জন, রবিবার ছিলো ১৭ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ২০২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯১৪ জন। গতকাল বুধবার ছিলো ৭১০৮ জন, মঙ্গলবার ছিলো ৭১৪৩ জন, সোমবার ছিলো ৪০৪৪ জন, রবিবার ছিলো ৫৬৯৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ১৭৮ জন। (সূত্র বিবিসি)

Manual5 Ad Code

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন, ওয়েলসে ৬ জন, স্কটল্যান্ডে ৫ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করানি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

ইংল্যান্ডের যে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৬০ থেকে ৯৯ বছর।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code