নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান ওবামার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

ডেমোক্র্যাটদের মধ্যে এখনও তুমুল জনপ্রিয় ওবামা মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে বলেন, এই নির্বাচনে যথেষ্ট ঝুঁকি রয়েছে।

Manual8 Ad Code

তিনি বলেন, ইতিহাস দেখায় যে আপনার এবং আপনার বন্ধুদের ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত করার সহজ উপায় হলো পরিকল্পনা করা।

ভিডিওতে নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড হিসেবে উইসকনসিন, পেনসিলভানিয়া, ওহাইয়ো ও ফ্লোরিডাসহ ২৪ অঙ্গরাজ্য উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আসা এই বার্তা যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া মতামত জরিপে ওবামার সময়ের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের এগিয়ে থাকার পরও নির্বাচন হতাশার হতে পারে এই বার্তা দলের মধ্যকার এ উদ্বেগেরও প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

Manual6 Ad Code

মার্কিন রাজনীতিতে ওবামা এখনও যথেষ্ট প্রভাবশালী। এ ছাড়া তার স্ত্রী মিশেল ওবামারও রয়েছে নিজস্ব প্রভাব। তিনিও বাইডেনের সমর্থনে কাজ করছেন।

Manual8 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code