নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

রাজিয়া সুলতানা,নড়াইল :
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে শিল্পীর কবরস্থানে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক আনজুমান আরা, ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকুসহ অনেকে।
এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনাভাইরাসের কারণে এবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
বরেণ্য চিত্রশিল্পী সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code