ফকিরহাটে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্ধারন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ফকিরহাট (বাগেরহাট)  :

Manual6 Ad Code

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি ভাবে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্দারন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬ হাজার তালিকাভুক্ত কৃষকের মধ্যে ৭৯৮জনকে নির্ধারিত করা হয়েছে। যা প্রত্যেকের নিকট থেকে এক মে: টন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লটারী ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, খাদ্য পরির্দশক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, সুমন বাগচী প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code