ওমরাহ পালনে বিদেশিদের গ্রহণ করতে প্রস্তুত সৌদি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মহামারি করোনার প্রাদুর্ভাবের পর ধাপে ধাপে সবার জন্য ওমরাহ পালনে পবিত্র কাবা শরিফ খুলে দেয়ার ঘোষণা দেয় সৌদি। তৃতীয় ধাপে আগামী ১ নভেম্বর থেকে বিদেশি ওমরাহ পালনকারীদের গ্রহণ করতে প্রস্তুত অনুমোদিত ৫৩১ ওমরাহ কোম্পানি। আগের ঘোষণা অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে ওমরাহ কার্যক্রম শুরু হয়। এখন চলছে দ্বিতীয় ধাপের ওমরাহ। খবর সৌদি গেজেট।

দীর্ঘ প্রতীক্ষার পর বিদেশিদের জন্য ওমরাহ পালনের সুযোগ ঘনিয়ে আসছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত তৃতীয় ধাপে আগামী ১ নভেম্বর থেকে বিদেশিরা ওমরাহ পালন ও দুই পবিত্র মসজিদ মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা জেয়ারত করতে পারবেন। বিদেশিদের ওমরাহ পালনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। বিদেশি ওমরাহ পালনকারীদের সেবা দিতে প্রস্তুত ৫৩১ ওমরাহ কোম্পানি।

 

Manual2 Ad Code

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

Manual8 Ad Code

সৌদি আরবের জাতীয় হজ ও ওমরাহ কমিটির সদস্য এবং মক্কায় অবস্থিত হোটেল কর্তৃপক্ষ কমিটির সদস্য হানি আল-ওমাইরি বলেছেন, ‘ওমরাহ পালনকারীদের যারা গ্রহণ করবেন, সেসব ওমরাহ সংস্থা ও তাদের কর্মী বাহিনীকে ওমরাহ পালন বিষয়ক বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code