ডিমলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ডিমলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, যুগ্ন আহবায় আইয়ুব আলী, আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুর রহমান রাসেল, সোহাগ খান লোহানী, প্রভাষক আনার আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক নূর আলম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code