জাতিসংঘকে সকলের আস্থা অর্জন করতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে মাত্র ৫০টি সদস্যরাষ্ট্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল জাতিসংঘের। আজ এর সদস্য সংখ্যা ১৯৩। প্রতিষ্ঠানটি তার জন্মের ৭৫ বছর পার করছে এ বছর। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণে পশ্চিমা শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব করার প্রবণতা রোধ করার ব্যর্থতা একুশ শতকে জাতিসংঘের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলেছে। বলতে দ্বিধা নেই, উন্নত বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ক্ষমতাধর পাঁচটি দেশ তাদের নিজেদের স্বার্থেই জাতিসংঘকে টিকিয়ে রেখেছে।

Manual6 Ad Code

জাতিসংঘ যে উন্নয়নশীল ও স্বল্পোন্নত বিশ্বের স্বার্থ রক্ষা করতে পারছে না, এ অভিযোগ অনেক পুরনো। তবে বিশ্বসংস্থার সাফল্য যে একেবারে নেই, তা বলা যাবে না, যদিও ব্যর্থতার পাল্লাই ভারি। সম্প্রতি হাজার হাজার সিরিয়া ও ইরাকি শরণার্থী ইউরোপে প্রবেশ করে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি করে; জাতিসংঘ এ সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখতে পারেনি। বস্তুত জাতিসংঘ যেভাবে পরিচালিত হচ্ছে বা এ সংস্থাকে যেভাবে প্রভাবিত করা হচ্ছে, তাতে স্থায়ী ৫ সদস্যরাষ্ট্র ছাড়া আর কারও স্বার্থ রক্ষা পায় না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণে ভেটো ক্ষমতার সংস্কার হলে ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা পেতে পারে। তাই বিশ্বে শান্তি স্থাপনের জন্য জাতিসংঘের কার্যকরী উদ্যোগের কোন বিকল্প নেই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code