আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: ২০২০ নির্বাচনের ফলাফল ট্রাম্প মানবেন কী-না তা নিয়ে সংশয়

লেখক:
প্রকাশ: ৬ years ago
Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead)

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আসছে ৩ই নভেম্বর। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা দুনিয়ায় তোলপাড় চলছে। কে নির্বাচিত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আবারত্ত ট্রাম্প না বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তা মেনে নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একদিকে রিপাবলিকান এই নেতা ভোট জালিয়াতি হতে পারে বলে প্রমাণহীন যুক্তি দেখিয়ে যাচ্ছেন। আর তার সেসব যুক্তিকে সত্য বলে মেনে নিচ্ছেন সমর্থকরা। ট্রাম্প ও তার সহযোগী-সমর্থকদের বক্তব্য বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয় মেনে না নেওয়ারই ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। বুধবার ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত অ্যারিজোনায় এক সমাবেশে অংশ নেন ট্রাম্প। তিনি দাবি করেন, সম্প্রতি যেসব জনমত জরিপে তার চেয়ে বাইডেনের এগিয়ে থাকার আভাস এসেছে সেগুলো ভুয়া। নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার আশঙ্কা করছেন তিনি। ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code