ঐশ্বরিয়ার জন্য উপোস করেছিলেন অভিষেক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কারওয়া চৌথ উৎসব ছিল গত ৪ নভেম্বর। এবারের কারওয়া চৌথ উৎসবটি একটু ভিন্ন ছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য। কেননা ১৩ বছরের দাম্পত্য জীবনে এবারই প্রথম স্ত্রীর জন্য উপোস করেছিলেন অভিষেক বচ্চন।

কারওয়া চৌথের দিনটিতে সনাতন ধর্মাবলম্বী নারীরা উপোস রেখে সৃষ্টিকর্তার কাছে স্বামীর সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।  এবার স্ত্রীর জন্য উপোস করেন অভিষেক।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সম্প্রতি নেটফ্লিক্সের জন্য নির্মিত ড্রামা ‘লুডু’র প্রচারে অংশ নিয়ে এমনটি নিজে জানিয়েছেন বলিউডের এ জনপ্রিয় অভিনেতা।

এ প্রসঙ্গে অভিষেকের ভাষ্য– আমরা দুজনই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পরে সন্ধ্যায় আমাদের বাড়ির সব নারী মিলে পূজা করেন। এর পর উপোস ভাঙার জন্য চাঁদের অপেক্ষা করতে থাকেন তারা।

Manual3 Ad Code

‘লুডু’তে অভিষেকের সহশিল্পী হিসেবে কাজ করেছেন ইনায়াত বার্মা। তিনি বলেন, অভিষেক ভাইয়া আমাকে বলেছিলেন কারওয়া চৌথের দিন তিনি একটা কাজ করতে ভুলে গেছেন। সেটি হলো সরগি। তিনি উপবাস তো রেখেছিলেন, তবে ভোরে উঠে সরগি খাননি। তাতে সারাদিনই তাকে না খেয়ে থাকতে হয়েছে।

‘কুছ না কাহো’, ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘রাবণ’-এর মতো ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘর আলো করে এসেছে আরাধ্যা রাই বচ্চন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code