নিউইয়র্ক মহানগর বিএনপির ভার্চুয়াল মিটিংয়ে বিপ্লব ও সংহতি দিবস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর বিএনপি এক ভার্চুয়াল সভার আয়োজন করে শনিবার দুপুরে। সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ সভায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

Manual8 Ad Code

সভাটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো:আশরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিষেশ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, আয়ারল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহিদ মমিন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জনি।

নিউইয়র্ক মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন নাসির, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন দিপু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সহ সভাপতি জিয়াউল হক মিশন, যুগ্ম সম্পাদক আবু জাফর ফরাজী, যুগ্ম সম্পাদক সৈয়দ আজাদ, নোয়াখালী জাতীয়তাবাদি ফোরামের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মানিক, বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মহিলা সম্পাদিকা জোহরা বেগম, মহিলা নেত্রী স্বপ্নামনি, খুলনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও নিউইয়র্ক বিএনপির নেতা মাঈনুল হাসান মুহিদ, দপ্তর সম্পাদক অহিদুজজামান রিয়াদ, হাফিজুর রহমান রবিনস, শেখ জালাল আহমেদ, শহিদুল ইসলাম শিকদার প্রমুখ ।

Manual1 Ad Code

এ সভায় বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আরও অংশগ্রহণ করেন ফ্লোরিডা বিএনপির সিনিয়র নেতা ফারুক সরকার, জর্জিয়া বিএনপি নেতা মো: আজাদ রহমান, ভার্জিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড অঙ্গরাজ্য থেকে কবিরুল ইসলাম, আবলাব হোসেন সোহাগ, মো: হাসান চৌধুরী, মো: সাফিউল্লাহ, ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার পঁচাত্তরের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপন করে বলেন, সেই চেতনায়ই বাংলাদেশ একদলীয় শাসন-ব্যবস্থা থেকে মুক্তিলাভ করেছে। প্রধান বক্তা এম এ মালেক দেশ ও প্রবাসের সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানান। সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, নিউইয়র্ক হচ্ছে বিএনপির ঘাঁটি। করোনার কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল সভা করতে বাধ্য হলাম। চরম এ দু:সময়ে আমরা সকলের খোঁজ-খবর রাখছি দলীয় নেটওয়ার্কে। এনআরবি নিউজ

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code