সস্ত্রীক করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহবুব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

শীতের আগমনে করোনার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। দিন দিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

Manual7 Ad Code

দেশের শোবিজেও পড়েছে করোনার হানা। সম্প্রতি অপূর্ব, তিশা, তাহসান, আজিজুল হাকিম, জুয়েল আইচসহ অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।

এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব।

মঙ্গলবার এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছের অভিনেতা।

ছবিতে দেখা গেছে, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ তৌসিফ হাসপাতালের বিছানায় ঘুমিয়ে আছেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

ছবির ক্যাপশনে তৌসিফ লিখেছেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

যদিও বেশ পুরোনো ছবি পোস্ট করে দুঃসংবাদটি ভক্তদের জানিয়েছেন তৌসিফ। জানা গেছে, করোনাক্রান্ত তৌসিফ ও তার পরিবারের বেশিরভাগ সদস্যই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code