সারা দেশে পৌরসভা নির্বাচন: বিদ্রোহীদের মদত না দিতে কঠোর হুশিয়ারি কাদেরের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তাব আসছে। তা জেনে-শুনে, যাচাই-বাছাই করে মনোনয়ন দিতে হবে। যারা আগে বিদ্রোহ করেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই আসে না। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দফতরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

Manual3 Ad Code

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে বদলে দিয়েছে জীবন প্রবাহ, জীবনের চলমান ধারা। জীবনের প্রয়োজনে মানুষ অভ্যস্ত হচ্ছে নিউ নরমাল জীবনযাত্রায়। বিশ্বে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, কোথাও কোথাও তৃতীয় ঢেউ আঘাত আনছে। বাংলাদেশে অতি সম্প্রতি সংক্রমণ এবং মৃত্যুর হারের ট্রেন্ড আবার ঊর্ধ্বমুখী হতে চলেছে। এ বাস্তবতায় প্রতিরোধ ব্যবস্থা জোরদারের কোনও বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও  শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা।

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code