ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ মার্কিন বিশেষজ্ঞদের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল  ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর  বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছেন। ২৩ সদস্যের প্যানেল সদস্যরা বৈঠকের পর এই সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এফডিএ’র বৈঠকের পর কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন অনুমোদন পাবে এবং পরের সপ্তাহে সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন উদ্ভাবন ও বিতরণের জন্য মার্কিন সরকার অপারেশন ওয়ার্প স্পিড বাস্তবায়ন করছে। তারা জানিয়েছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রয়োগ করা শুরুর প্রস্তুতি তাদের রয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় বিশ্বের যে কোনও তুলনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ডের দিনে এই সুপারিশ করা হলো। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code