ধর্মের টানে অভিনয় ছাড়ছেন সিদ্দিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: দেশে ধর্মের টানে অভিনয় ছাড়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারের একটা সময়ে এসে চলচ্চিত্রকে বিদায় জানান চিত্রনায়িকা শাবানা। তারপর থেকে এখন পর্যন্ত ধর্মকর্ম নিয়ে আছেন তিনি। পরবর্তী সময়ে সেই তালিকায় যুক্ত হন নাজনীন আক্তার হ্যাপী, সুজানা ও অ্যানি খান। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

Manual3 Ad Code

ধর্মের কাছে নিজেকে সঁপে দিতেই অভিনয় ছেড়েছেন বলে জানিয়েছেন সিদ্দিক। তিনি বলেন, “ধর্মের কথা চিন্তা করে অভিনয় ছাড়ছি। আমার বাবারও ইচ্ছা ছিল, আমি যেন অভিনয় ছেড়ে দেই। পরকালের কথা চিন্তা করেই মিডিয়া ছাড়তে বলেছিলেন বাবা। আমি তার কথা রাখতে চাই।”

Manual2 Ad Code

সিদ্দিকের অভিনয় জগতে আসা পছন্দ করতেন না তার বাবা-মা। অভিনয় করে প্রথম উপার্জনের টাকা মায়ের হাতে দেন তিনি। তবুও খুশি হননি তার মা। বাবা-মায়ের ভাবনা, ছেলে বুঝি খারাপ হয়ে যাচ্ছে। সিদ্দিক যখন জনপ্রিয় হয়ে ওঠেন তখন তার মা তাকে কিছুটা বুঝতে পারেন।

Manual3 Ad Code

১৯৯৯ সালে মঞ্চনাটকে সম্পৃক্ত হন সিদ্দিকুর রহমান। ছোটপর্দায় এ অভিনেতার পথচলা শুরু ২০০৫ সালে। তারপর থেকে একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code