

ডেস্ক নিউজ, ঢাকা: হোয়াইট হাউজের প্রেস কর্মী হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন। এদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ভেদান্ত প্যাটেল যোগ দেবেন অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে। বর্তমানে বাইডেনের দায়িত্বগ্রহণ টিমের সিনিয়র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা প্যাটেল তার প্রচার শিবিরের অংশ হিসেবে আঞ্চলিক যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউজের অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া ভেদান্ত প্যাটেলের জন্ম ভারতে। তার বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্যাটেল।