দিরাই পৌর মেয়র বহিষ্কার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তাকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করা হয়। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলরা জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মোশারফ মিয়াকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। মোশারফ মিয়া এই শোকজ নোটিশের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। মোশারফ মিয়া দাবি করেছেন, ‘দলের সম্মান রক্ষায় তিনি প্রার্থী হয়েছেন’।

Manual5 Ad Code

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, মোশারফ মিয়া বহিষ্কার হয়েছেন। এটা নিশ্চিত। তিনি শোকজ নোটিশের যে জবাব দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code