আইস্যালা নিয়ে আসছেন মিলা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আসছে তার নতুন গানচিত্র  আইস্যালা। এরমধ্যে গানটির একটি টিজার প্রকাশ হয়েছে অন্তর্জালে, যেখানে মিলেছে পুরনো মিলার নতুন রূপ। এবার তিনি আসছেন ডিজে ধুন নিয়ে। গানটির কথা লিখেছেন যৌথভাবে মিলা, উপল ও সুস্মিতা। আর সুর-সংগীত করেছেন মিলা নিজেই। সংগীতায়োজনে সহযোগিতা করেছেন নাভেদ পারভেজ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম।মিলা জানান, এটি ক্লাব ঘরানার গান। তাই এর ভিডিওটাও জমকালো আয়োজনে মডার্ন ধাঁচে করা হয়েছে। যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সব ডিজেকে এই গান উৎসর্গ করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code