নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা মেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার কালীগ্রাম শাহ্ কৃষি যাদুঘরের সামনের আম বাগানে এ পিঠা মেলা অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় গ্রামীণ নারীরা প্রায় ২৪ টি স্টলে নিজেদের তৈরি বিভিন্ন রকমের দেশীয় পিঠা বিক্রয় এবং প্রর্দশন করেন। দেশীয় পিঠার মধ্যে ভাপা পিঠা, পুলি পিঠা, জামাই পিঠা, শাপলা পিঠা, পাটিশাপটা পিঠা, পাকান পিঠা, কুশলি পিঠা, সতীন পিঠা উল্লেখযোগ্য।

Manual3 Ad Code

এব্যাপারে মান্দার শাহ্ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এই পিঠা মেলার আয়োজন করা । আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code