কুড়িগ্রাম সিএনবি ঘাট হতে পশ্চিম দিকের কয়েকটি পয়েন্টে অবৈধ বালু উত্তোলন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ডা: জি এম ক্যাপ্টেন. কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকার সিএনবি ঘাট এলাকা হতে পশ্চিম দিকের সুইচগেট সংলগ্ন এলাকা হতে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বালুখেকো কয়েকটি গ্রুপ। বর্তমানে ঐ এলাকায় নদীর বাঁধ সংলগ্ন এবং বাঁধ হতে একটু দুরে নদীর ¯্রােত আটকিয়ে বিশেষ কায়দায় ব্রীজ তৈরি করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে স্থানীয় মনছের আলী, মকমল সহ সংঘবদ্ধ একটি দল। ফলে নদীর ¯্রােত ব্রীজে বাঁধা পেয়ে ক্রমান্বয়ে বাঁধের দিকে ধাবিত হচ্ছে। আতংকে রয়েছে বাঁধ এলাকার মানুষজন।
শনিবার (২৬ ডিসেম্বর’২০) সকাল থেকে স্থানীয় জনগন সিএনবি ঘাট এলাকার চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু নিতে যাওয়া ট্রাকটরগুলোকে আটক করে ফিরিয়ে দিতে দেখা যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ শাহ্রিয়ার খান এর সাথে কথা হলে তিনি বলেন, বালু উত্তোলন বন্ধে ট্রাকটর আটকের বিষয়টি আমরা কিছু জানিনা। এটি ভ্রাম্যমান আদালত বলতে পারবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code