যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা: অ্যাডাম কয় বরখাস্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে আন্দ্রে মরিস হিল নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) অ্যাডাম কয় নামের ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। শহরটির জননিরাপত্তা বিষয়ক পরিচালককে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ওহাইওতে একটি বাড়ির গ্যারেজে অতিথি হিসেবে থাকছিলেন ৪৭ বছর বয়সী মরিস হিল। গত ২১ ডিসেম্বর মধ্যরাতে পুলিশের কাছে একটি নন-ইমার্জেন্সি কল আসে। হিলের প্রতিবেশীরা অভিযোগ করেন, মধ্যরাতে কে যেন একটি গাড়ি বার বার অন আর অফ করছে। এদিন সে গ্যারেজেই পুলিশের গুলিতে নিহত হন হিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code