অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন প্রধানমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকার প্রাক্কলিত ব্যয় ধরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এবং এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এনইসি র সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,  অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে মোট ৬৪ হাজার ৯৫৯ দশমিক ৮ বিলিয়ন টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ৮৮ দশমিক ৫ শতাংশ এবং বিদেশি উৎসহ থেকে আসবে ১১ দশমিক ৫ শতাংশ। তিনি আরত্ত বলেন, বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগে আমরা অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর করছি। এটি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ঠিক বিপরীত। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা ৮৮ শতাংশ বিদেশি অর্থায়ন এবং ১২ শতাংশ দেশীয় অর্থায়নের ওপর নির্ভর করেছিলাম। এবার আমরা উল্টোটা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code