নাচোলে এক্সিম ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

একেএম.জিলানী,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক্সিম ব্যাংক বাংলাদেশ’র ৬ষ্ঠ উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নাচোল পৌর এলাকার চেয়ারম্যান পাড়ায় সোনালী ব্যাংকের নীচতলায় এক্সিম ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নার সঞ্চালনায় সিনিয়র ভাইস প্রেসিডেনস্ট ও আঞ্চলিক ব্যাবস্থাপক, রাজশাহী অঞ্চল লাল মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা বেগম, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইসলাম উদ্দীনসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code